রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সেই কাশ্মীরি নারীর ভিডিও দেখে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমানের মধ্যে রাহুল গান্ধিকে কাশ্মীরের দুরবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়া এক নারীর ভিডিও ভাইরাল হতেই এর প্রতিক্রিয়ায় ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতি তীরস্বরূপ প্রশ্ন ছুড়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি প্রিয়াঙ্কা গান্ধী।

এই ভিডিওর প্রতিক্রিয়ায় করা এক টুইটে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কাশ্মীরের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া বড় দেশদ্রোহী কার্যকলাপ। কতদিন ধরে এ রকম চলবে? জাতীয়তাবাদের নামে লক্ষাধিক মানুষর মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকারগুলোকে দমিয়ে দেওয়া হচ্ছে।

গত ৫ অগাস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা। এর জেরে চরম দুর্ভোগের সম্মুখীন স্থানীয় বাসিন্দারা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে ওই নারী বলেন, আমাদের বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারছে না। আমার ভাইয়ের হার্টের সমস্যা কিন্তু ১০ দিন ধরে কোনোরকম চিকিৎসা বা ডাক্তার দেখাতে পারেনি সে, আমাদের অবস্থা অত্যন্ত খারাপ।

শ্রীনগর বিমানবন্দরে রাহুল গান্ধিসহ অন্যান্য বিরোধী নেতাদের কাশ্মীরে ঢুকতে না দিয়ে ফিরতি বিমানেই তাদের দিল্লি ফেরত পাঠানো হয়। সেই বিমানেই রাহুলকে এই পরিস্থিতির কথা জানিয়েছেন ওই কাশ্মীরি নারী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ