শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মসজিদে ছবি তোলায় ইরাকি মডেল জিহান হাশেমের বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের মডেল মসজিদে ছবি তোলায় বিতর্কের মুখে পরেছে। ইরাকের নেদা আল-ইসলাম জামে মসজিদে মডেলিং করে তোলা ছবি সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করার পর সেদেশের প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরাকের নারী মডেলিং জিহান হাশেম কয়েক দিন আগে সেদেশের নেদা আল-ইসলাম জামে মসজিদে উপস্থিত হয়ে সেখানে কিছু ছবি তোলে। পরবর্তীতে ছবিগুলো সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করে।

এ মসজিদে তোলা ছবিগুলো পোষ্ট করার পর ইরাকের সুন্নি এন্ডোমেন্ট অফিস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে- সামাজিক নেটওয়ার্কে এ মডেলিংয়ের ছবি প্রকাশের পর সুন্নি এন্ডোমেন্ট অফিসের প্রধান আব্দুল লতিফ আল-হামীম এ বিষয়টি তদন্ত করতে বাগদাদের “আর-রাসাফা” আঞ্চলিক এন্ডোমেন্টের প্রধান “সৈয়দ তাহা আব্দুল মারযুক”-এর নেতৃত্বে আহলে সুন্নতের আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

মসজিদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে ইরাকের মডেলিং + ছবি

এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে, নারী মডেলিং “জিহান হাশেম” মসজিদে নামাজের সময়ের বাহিরে এবং অফিসিয়াল অনুমতি না নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং এটি আইনের পরিপন্থী।

এ বিবৃতিতে সুন্নি এন্ডোমেন্ট গুরুত্বারোপ করে উল্লেখ করেছে শীঘ্রই জিহান হাশেমের বিরুদ্ধে মামলা করা হবে। মসজিদ ইবাদতের স্থান এবং এ পবিত্র স্থান ফটোগ্রাফি ও গ্ল্যামারের জন্য নয়। মসজিদের অপমাণ করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ