সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস

কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে সৌদি যুবরাজের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে চলমান সংকটে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন ।

সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেন।

ইমরান খান ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি এবং এ বিষয়ে পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সৌদি যুবরাজকে অবহিত করেন।

তবে কাশ্মীর ইস্যুতে সৌদি আরব এখন পর্যন্ত সরাসরি পাকিস্তানের পক্ষাবলম্বন না করলে ভারতকেও সমর্থন জানায়নি।

এদিকে কাশ্মীর নিয়ে ভারত সরকারের এমন একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন।

তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।

কাশ্মীর ইস্যুতে আরব দেশগুলোর ভারতের পক্ষাবলম্বন নিয়ে মুসলিম বিশ্বে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে এখন পর্যন্ত সৌদি আরব এ বিষয়ে কোনো নিন্দা, প্রতিবাদ বা উদ্বেগ প্রকাশ না করায় কাশ্মীরি জনগণের পাশাপাশি মুসলিম বিশ্বে এক ধরনের আক্ষেপ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ