শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আজ হাটহাজারী আসছেন তাবলিগের মুরুব্বী মাওলানা জ‌োবায়ের আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তিন‌ি‌ধি

হাটহ‌াজারী আসছেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ।

আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব হাটহাজারী চা‌রিয়া মারকা‌যে (মদীনা মস‌জি‌দে) তিনি বয়ান কর‌বেন ব‌লে একা‌ধিক সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

তাবলিগ জামা‌তের সূত্র‌ে জানা গে‌ছে,  মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে কাকরাইল মারকাজের মুরব্বিদের একটি বড় জামাত আজ চট্টগ্রাম পৌঁছ‌বে। চট্টগ্রামে ‌তিনদিন অবস্থান করবেন।

অন্যদিকে কাল জুমাবার স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জোড়, আর শনিবার উলামা হজরত ও পুরানো সাথীদের জোড় হওয়ার কথা র‌য়েছে।

এদি‌কে শীর্ষ মুরুব্বীদের চট্টগ্রাম সফর‌কে কেন্দ্র ক‌রে ব্যাপক প্রস্তুতি ও দাওয়াতি মেহনত চলছে পুরো চট্টগ্রাম জুড়ে। মসজিদে মসজিদ গাস্ত মাশওয়ারা ও বি‌শেষ জোড় চলছে বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ