শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জম্মু-কাশ্মীরের ৫ জেলায় মোবাইল পরিষেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের ওপর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়ার পর থেকেই সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিল। এবার জম্মুর বেশ কিছু এলাকায় নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার জম্মুর দোদা, কিস্তওয়ার, রম্বন, রাজৌরি ও পুঞ্চ জেলায় মোবাইল পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ধীরে ধীরে রাস্তায় বাড়ছে গাড়ি, বাড়ছে অফিসে হাজিরাও।

গভর্নর সত্যপাল সিং জানিয়েছেন, কাশ্মীরে ১১১টি পুলিশ স্টেশনের ৮১টিতে দিনের বেলায় নিরাপত্তা কড়াকড়ি শিথিল করা হয়েছে।

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে নিরাপত্তা কঠোর করে কেন্দ্র। উপত্যকায় কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। জারি করা হয় কারফিউ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ