রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আসামেরে এনআরসি থেকে বাদ পড়েছে ১১ লাখ হিন্দু, ৬ লাখ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়ছে ১৯ লাখের বেশি মানুষ। শনিবার সকাল ১০টায় বহু প্রতীক্ষিত এই তালিকা প্রকাশ করা হলো। এনআরসির চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্তি হয়েছে। অপরদিকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।

এনআরসি থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি।

এর আগে, এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছিল ৪৩ লাখ মানুষের নাম। এর মধ্যে দুই লাখ অবাঙালি, ২৬ লাখ হিন্দু বাঙালি, বাকি সব বাঙালি মুসলমান। সেখান থেকে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ১৯ লাখের বেশি নাম। খসড়ার সময় নাগরিকপঞ্জিতে আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন।

এদিকে, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। অতিরিক্ত ২২ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। আসাম রাইফেলস ও আসাম পুলিশের দাঙ্গা প্রতিরোধ বাহিনী টহলদারি শুরু করেছে। একাধিক স্পর্শকাতর জেলায় ১৪৪ ধারা জারি হচ্ছে।

তবে, এনআরসি প্রকাশের পর বেশ দোটানায় পড়েছে বিজেপি ও আসাম সরকার। কারণ, বাদ পড়া ১৯ লাখের মধ্যে বিপুল সংখ্যক হিন্দু বাঙালি রয়েছেন। এদের মধ্যে সিংহভাগই আসামের প্রকৃত বাসিন্দা বলে মনে করছে রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী এ সমস্যা নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন। পাশপাশি, আসাম গণ পরিষদ দাবি তুলেছে, এ তালিকা বাতিলের। কারণ তাদের মতে, আসামে বহিরাগত আছে ৪০ লাখেরও বেশি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ