আগামীকাল ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার—কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বাদ জোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এই মহাসম্মেলন চলবে। সম্মেলনে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।
সম্মেলনে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন পাকিস্তানের আল্লামা আওরঙ্গজেব ফারুকী,আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হোসাইন,
শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা হাসান জামিল,মুফতি আনিছুর রহমান আশরাফী
আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে দ্বীনি এই মহাসম্মেলন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এসএইচ/