রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

প্রতিটি গ্রামে প্রাথমিক স্কুল নির্মাণ করবে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুহা. জাকির হোসেন।

রোববার সংসদে লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহাজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ করেছে এবং নতুন নতুন কর্মসূচী গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় সরকারিভাবে নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ১ হাজার ৫০০টি বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় বিদ্যালয়হীন গ্রামে প্রয়োজনীয়তার ভিত্তিতে এ প্রকল্পের আওতায় সারাদেশে ১ হাজার ৪৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। প্রকল্পটি শেষ হওয়ায় এর আওতায় নতুন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুযোগ এ পর্যায়ে নেই।

ভবিষ্যতে এ জাতীয় প্রকল্প চালু হলে নীতিমালার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিদ্যালয়হীন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সরকারের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ