রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ লেবাননের রামিয়াহ শহরে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ড্রোনটি এখন হিজবুল্লাহ কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে।

আজ সোমবার দেশটির আল-মানার টিভিতে এ খবর জানানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহও এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তারা জানায়, তাদেরই একটি গ্রুপ রামিয়াহ শহরের দক্ষিণে দিকে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে নিজেদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। তবে সেটি হিজবুল্লাহ বাহিনীর হাতে হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানায়নি।

এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সংবাদমাধ্যম জানায়, দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর একটি গাড়িতে ড্রোন হামলা করা হয়েছে। হামলায় কোনো হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। তবে ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষকরা জানান, ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, এ মাসের শুরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুত শহরে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এরপর দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। গত আগষ্টে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, তার দল যেকোন মূল্যে বৈরুতে ড্রোন হামলার প্রতিশোধ নিবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ