রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

গোপনে ছাড়া পেয়েছেন মাওলানা মাসুদ আজহার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের তথাকথিত জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে গোপনে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি করছে ভারত।

সোমবাার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস, ফার্স পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ইন্টেলিজেন্স ব্যুরো দাবি করছে, ইসলামাবাদ মাসুদ আজহারকে মুক্তি দিয়েছে। পাশাপাশি শিয়ালকোট-জম্মু ও রাজস্থান সীমান্তে সেনা বাড়িয়েছে পাকিস্তান। এছাড়াও পাক সেনা ওই সীমান্ত দু’টিতে বড় ধরণের সন্ত্রাসী হামলা চালানোর জন্যও প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি আইবি-এর।

এদিকে, সম্প্রতি ১৯৬৭ আইন সংশোধনী সংসদে পাশ করে ভারত সরকার জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার ও লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাঈদকে সন্ত্রাসী ঘোষণা করেছে দেশটি।

প্রসঙ্গত, ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

এর আগে অবরুদ্ধ জম্মু-কাশ্মিরে গত এক মাসে পেলেট গান বা ছররা গুলিতে ৩৬ জন আহত হওয়ার খবর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল। ছররা গুলি লেগে চারজন অন্ধ হয়েছেন বলেও জানিয়েছে জম্মু-কাশ্মিরে কর্তৃপক্ষের গভর্নর সত্য পাল মালিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারত সরকারকে অবিলম্বে পেলেট গান (ছররা গুলি) ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ