রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

প্রত্যেক মুসলিমকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জর্ডান বাদশার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


বিশ্বের প্রতিটি মুসলমানকে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো আমাদের সবার জন্য অবশ্য কর্তব্য।

রোববার বাসমান প্যালেসে স্থানীয় ও আঞ্চলিক বিষয়ে ব্যক্তিগত রাজনীতি, অর্থনীতি ও সংবাদমাধ্যম নিয়ে ক্রাউন প্রিন্স হুসাইন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠককালে তিনি এই আহবান জানান। ওয়াফা নিউজ এজেন্সির।

এসময় জর্ডান-বাদশাহ ফিলিস্তিন ইস্যুতে তার দেশের পরিস্কার ও দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন,
ফিলিস্তিনি ভাইদের প্রতি জর্ডানের সমর্থন সবসময়ই আছে। আমরা তাদের প্রাপ্য অধিকার অর্জনে পূর্ণ সহায়তা করব। জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের উপরে ফিলিস্তিনিদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমরা।

এছাড়াও, নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিংয়ে ফিলিস্তিনি ইস্যুতে জর্ডানের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করারও আশাবাদ ব্যক্ত করেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ