মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মুগদায় ছয়তলার ছাদে মোবাইলে কথা বলার সময় উপর থেকে পড়ে আশরাফুল ইসলাম খাঁ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

নিহতের মামা বাদশা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টায় ৬তলার ছাদে মোবাইলে কথা বলার সময় উপর থেকে পা পিছলে নিচে পড়ে গুরুত্বর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

জানা যায়, নিহত আশরাফুল ইসলাম খাঁ শরিয়তপুর জেলা পালং উপজেলা চড়কান্দি গ্রামের মনির খাঁ'র ছেলে। তিন ভাইয়ের মধ্যে সাইফুল মেজো। বর্তমানে পরিবারের সঙ্গে ১/১ দক্ষিণ মুগদা ওয়াপদা গলিতে আমিরের বাড়িতে ভাড়া থাকতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ