বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

জাপানে ধেয়ে আসছে হাগিবিস, ১৬০০ ফ্লাইট বাতিল, এক জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দিকে ধেয়ে আসা সুপার টাইফুন হাগিবিস ১৯৫৮ সালে আঘাত হানা টাইফুন কানোগাওয়া থেকেও শক্তিশালী হতে পারে। কানোগাওয়া টাইফুনে বারো শতাধিক মানুষ নিহত হয়েছিল।

বিবিসির বরাতে জানা যায়, এ টাইফুনের প্রভাবে রাজধানী টোকিওতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ব্যপক প্রস্তুতি নিয়েছে জাপান সরকার। এরমধ্যে একজেনের মৃৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা হাগিবিস জাপান উপকূলের প্রায় কাছাকাছি চলে এসেছে।

গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বন্যা এবং ভূমিধ্বসও ঘটবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া সংস্থা।

প্রতিকূল আবহাওয়ার জন্য ইতোমধ্যেই প্রায় ১৬০০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।

ফিলিপাইনের শব্দ ‘টাগালগ’ থেকে উৎপত্তি শব্দ হাগিবিস এর অর্থ ‘গতি’। শক্তিশালী টাইফুনটি শনিবার জাপানের অন্যতম জনবহুল দ্বীপ হোনসুতে আঘাত হানতে পারে।

ইতোমধ্যে সেখানকার দোকানপাট, কল-কারখানা ও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আজ থেকে দেশটিতে রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান গ্রান্ড প্রিক্স শুরু হবার কথা থাকলেও টাইফুনের কারণে ব্যাহত হচ্ছে।

ঝুঁকিতে থাকা এলাকার সকলকে নিরাপদে অন্য স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। প্রস্তুতি হিসেবে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করছে। বেশ কিছু উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

গতমাসে ফেক্সাই নামের টাইফুনের আঘাতে দেশটির বেশ কিছু এলাকাজুড়ে অন্তত ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়। যেগুলোর পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই আরেকটি টাইফুন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ