বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন, আববার ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। সে দেশের পক্ষে ও দেশের স্বার্থ বিরোধী চুক্তির বিরুদ্ধে লেখায় তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

শনিবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আল্লামা ইসমাঈল নুরপুরী সরকারের প্রতি আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোতে সাধারণ শিক্ষর্থীদের নিরাপত্তা নেই। সকল শিক্ষাঙ্গন ছাত্রলীগের হাতে জিম্মি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে যে সাতদফা চুক্তি করেছে সবগুলোই দেশের স্বার্থ বিরোধী চুক্তি। তাই স্বার্থ বিরোধী সকল চুক্তিকে বাতিল করতে হবে।

যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এ বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দীন প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ