বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

রাজীবের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই বাসের চাপায় মারা যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নিহত রাজীবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এবং স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

গত ২০ জুন দুই মাসের মধ্যে রাজীবের পরিবারকে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে স্বজন পরিবহন কর্তৃপক্ষ আবেদন জানায়। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত হাইকোর্টের ক্ষতিপূরণের আদেশ স্থগিত করেন এবং আবেদনটি শুনানির জন্য ১৩ অক্টোবর দিন নির্ধারণ করেছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে কলেজছাত্র রাজীবের। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্ট এক কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারিসহ রাজীবের চিকিৎসার খরচ দুই বাস মালিক বিআরটিসি ও স্বজন পরিবহনকে বহনের নির্দেশ দেন। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় গত বছরের ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজীবের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ