বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

সোমবার সারা দেশে বিক্ষোভের ডাক দিলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র‌্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সঙ্গে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে। অবিলম্বে এসব চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনভাবেই ভারতকে দেয়া যাবে না। র‌্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই সহ্য করার মত নয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ