বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোচানে এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকা।

মিকোচানের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন্য পুলিশ অফিসার মারা যান। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের টহল গাড়িগুলো শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করে এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়।

এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষগুলো। গত ডিসেম্বরে মেক্সিকোর দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশটির মাদক অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। সূত্র গার্ডিয়ান ও বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ