বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

মঙ্গলবার নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নেপাল যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি ওই দিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরকালে মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন রাষ্ট্রপতি।

সফরকালে তিনি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন নেপালের প্রেসিডেন্ট।

সফরকালে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাষ্ট্রপতির নেপালের বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন, হামিদ পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ