বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

শেষ পর্যন্ত বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ৬৯ বছর বয়সী নওয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ এবং নওয়াজের পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার এ অনুমতি দেয়।

পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ২০১৭ সালে অপসারিত হন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী। পরে দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়।

কারাগারে যাওয়ার পর থেকে নওয়াজের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অক্টোবর মাসে তার হার্ট অ্যাটাকও হয়।

পরে নওয়াজ শরিফকে জামিনে মুক্তি দেয়া হয় এবং তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার দরকার হলেও তার বিদেশেযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।

নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বলেন, জীবন বাঁচাতে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশযাত্রায় আইনি বাধা তুলে নেয়া হয়েছে। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হতে পারেন।

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের অবস্থা সংকটাপন্ন। তার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছিল। সরকারি এবং বেসরকারি চিকিৎসক বোর্ডের পরামর্শে সরকার এই অনুমতি দিয়েছে।

তিনি জানান, আমার বাবাকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমার পাসপোর্ট কোর্টে রয়েছে। আমার চিন্তা এবং প্রার্থনা বাবার সঙ্গে থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ