রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আলোচনা সভা ২৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলন বাস্তবায়ন এবং জেলা কমিটির পরিচিতি উপলক্ষে 'আকিদায়ে খতমে নবুওয়াত' শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার নেতৃবৃন্দ।

২৫ নভেম্বর (সোমবার) বাদ জোহর থেকে এশা পর্যন্ত সাভারের প্রাণকেন্দ্র বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আকিদা বিষয়ক শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটি আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর সাহেব)।

এছাড়াও রাসূল সা.-কে অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড ও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়েও দেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ আগামী দিনের কর্মপন্থা ও কর্মপদ্ধতির উপর বক্তব্য প্রদান করবেন।

এতে মুখ্য ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের মুহাদ্দিস মাওলানা মুফতি ইমাদুদ্দীন, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

এছাড়াও আলোচনা করবেন- মুফতি সাঈদ আহমদ লাকসামী, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা মুফতি বাহাউদ্দিন, হাফেজ মাওলানা আতাউল্লাহ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুফতি গাজী সিদ্দিকুর রহমান ও মাওলানা আব্দুল্লাহ ফিরোজী।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন- হযরত মাওলানা মুফতি হামেদ জহিরী, হযরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, হযরত মাওলানা আশিকুর রহমান কাসেমী, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, হযরত মাওলানা আব্দুল্লাহ, হযরত মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর খলিফা, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান বিন নূরী ও সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহেদ জহিরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ