রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নারী শ্রমিকদের সুরক্ষায় ব্যবস্থা নেবে সৌদি: সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তাদের দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে- নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইটি প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কর্মী, দুই দেশের রিক্রটিং এজেন্সি ও নিয়োগকর্তার পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য যুক্ত করা হবে।

যে কর্মীরা কাজ ত্যাগ করেছেন তাদের পুলিশ পুনরায় নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না এবং কর্মী যত দিন কর্মরত থাকবেন তত দিন তার দায়-দায়িত্ব বাংলাদেশ ও সৌদি রিক্রটিং এজেন্সি বহন করবে।

গত চার বছরে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এবং তারা সৌদি নিয়োগকারীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। ২০১৮ সালে প্রায় ১ হাজার ৫০০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন সেন্টার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ