রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'শায়খুল হাদিস রহ.-কে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার দু:খজনক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হককে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাতা ও জঙ্গিনেতা হিসেবে উপস্থাপনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, “শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.  এ দেশের শীর্ষস্থানীয় একজন মনীষী আলেম ছিলেন। প্রসিদ্ধ হাদিসগ্রন্থ বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক হবার পাশাপাশি তিনি শতশত শায়খুল হাদীসের শিক্ষকও ছিলেন। হজরত মাওলানা শামছুল হক ফরিদপুরী ও হাফেজ্জী হুজুরের মতো বুজুর্গদের হাতে গড়া সন্তান।”

“এ দেশের ইসলামী রাজনীতির একজন অবিসংবাদিত নেতা ছিলেন তিনি। এই শীর্ষস্থানীয় আলেমকে হুজির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী আখ্যায়িত করে প্রতিবেদন প্রচার জাতির জন্য বড়ই দু:খজনক।”

মাওলানা আব্দুস সামাদ বলেন, “আমরা মনে করি, যমুনা টিভি গণমাধ্যমের পেশাদারিত্বের জায়গা থেকে সরে এসে এ প্রতিবেদন প্রচার করেছে। টিভি চ্যানেলটি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।”

তিনি আরও বলেন, “অবিলম্বে প্রতিবেদন প্রচারকারী টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব। সরকারের পক্ষ থেকেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ