রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে তিনি নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার নির্দেশ দেন।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার তার বাসভবনে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন।

তিনি রিন্নেকে বলেন, ‘আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানাচ্ছি’।

ক্ষমতায় থাকা পাঁচ দলীয় জোট সরকারের একটি দল দ্য ফিনিশ সেন্টার পার্টি রিনের ওপর তাদের আস্থা হারিয়েছেন। এ কারণেই পদত্যাগ করেছেন রিনে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ফিনল্যান্ডের সরকারি ডাক বিভাগের ধর্মঘটের কারণে প্রচণ্ড চাপে ছিলেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ