রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

লন্ডনে বাংলা ভাষায় কথা বলে প্রায় ৭২ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংরেজ মুলুকের রাজধানীতে ইংরেজির পরই যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় তা হচ্ছে বাংলা। যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে বাংলা ভাষার কথা বলা হচ্ছে। শুধুমাত্র লন্ডনের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে ‘সিটি লিট’ নামক একটি সংস্থা।

সমীক্ষায় আরো জানানো হয়, লন্ডনে ১ লাখ ৬৫ হাজার ৩১১ জন বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলে থাকেন। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী জনসংখ্যাই ৭১ হাজার ৬০৯ জন।

সমীক্ষা থেকে আরো জানা যায়, লন্ডনের প্রায় ৯০ লাখ জনসংখ্যার মধ্যে ৩ লাখ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে ইংরেজি ছাড়াও কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন। ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ অনায়াসে বাংলায় কথা বলতে পারেন।

লন্ডনে বসবাসরতদের সাংস্কৃতিক বৈচিত্র্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যেকার যোগাযোগ বাড়াতেই এ সমীক্ষা করা হয় বলে জানায় সিটি লিট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ