রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ১৭ জেলেকে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই জেলেদের ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চত করেছেন কোস্ট গার্ডের কমান্ডার মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। এই প্রথম নাফনদীর মাঝখানে দুই দেশের আলোচানায় কোস্ট গার্ডের মাধ্যমে কোনো বাংলাদেশিকে ফেরত আনা হলো।

উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেরা হলেন- ভোলা জেলা সদরের চুন্নাবাদ এলাকার জাকির হোসাইন (৪৪), একই জেলার চরফ্যাশন উপজেলার নোরাবাদ এলাকার আবুল কালাম (৫৬), গোলদার হাট এলাকার কামাল সওদাগর (৪৯), উত্তর মাদ্রাজ এলাকার নুরুল ইসলাম (৫৯), নীলকমল এলাকার মোতাহার (৫৫), একই এলাকার বেলাল হোছাইন (২৭), মুহা. ফারুক (৪৩), মুহা. ছলিম (৪০), চরফ্যাশন সদরের মো. জসিম (৫১), চরফ্যাশন পৌর এলাকার আবুল কালাম (৫৭)।

একই এলাকার মুহা. নেছার (৪৬), দৌলতখান উপজেলার কলাখোপা এলাকার মুহা. আলামীন (১৯), চরখলিফা এলাকার মুহা. জহিরুল ইসলাম (২৯), চট্টগ্রামের পটিয়া উপজেলার মুহা. শাহ আলম (৬১), একই উপজেলার শোভনদন্দী এলাকার মুহা. জসিম (৩৩), মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ি উপজেলার আবু সায়েদ (৩৬) ও ঝালকাঠি রাজাপুর উপজেলার মুহা. নুরুজ্জামান (৪৬)।

কোস্ট গার্ড জানায়, গত ৪ ডিসেম্বর রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলেসহ বাংলাদেশি একটি ফিশিং বোট মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এরপর ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনীর সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ