রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারত ধর্মনিরপেক্ষ নয় হিন্দু রাষ্ট্র: বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানে ভারত রাষ্ট্রের যে সংজ্ঞা রয়েছে সেটা হয়ত এবার বদলে ফেলতে চাচ্ছেন বিজেপির নেতা মন্ত্রীরা। কারণ সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষাণের দাবি ভারত ‘হিন্দু রাষ্ট্র’।

বুধবার রবি কিষাণের এমন বক্তব্যের পর থেকেই ভারতজুড়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংবাদসংস্থা এএনআইকে রবি কিষাণ বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা ১শ কোটি। তাই স্বাভাবিকভাবেই ভারত একটি হিন্দু রাষ্ট্র।

তিনি আরও বলেন, বিশ্বে খ্রিস্টান ও মুসলিম দেশ রয়েছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ভারত নামের একটি আশ্চর্য দেশ রয়েছে। তিনি বলেন, যদি বিশ্বে খ্রিস্টান বা মুসলিম রাষ্ট্র থাকতে পারে তাহলে হিন্দু রাষ্ট্র থাকতে সমস্যা কোথায়?

তার দাবি যতক্ষণ একজনও ভারতকে মাতৃভূমি এবং নিজেকে হিন্দু বলে মনে করবেন, এই দেশ হিন্দু রাষ্ট্র থাকবে। যদিও আরএসএসের হিন্দু রাষ্ট্র তৈরির পথেই হাঁটছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। বিরোধীরা বরাবরই এমন অভিযোগ করে আসছেন।

এমআইএম-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এই আইন আনার অর্থ ভারতকে ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে তৈরি করা, দ্বিজাতি তত্ত্বকে ফিরিয়ে আনার চেষ্টা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ