সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করতে পারছে না রেলওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ বন্ধ হচ্ছে না ঢাকা-জয়দেবপুর রুটে। চেকিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছেন যাত্রীরা। রেলওয়ে বলছে, অবকাঠামোগত দুর্বলতা ও লোকবল সংকটে যাত্রীদের এই প্রবণতা বন্ধ করতে পারছেন না তারা। আর এতে বিপুল রাজস্ব হারাচ্ছে রেলওয়ে।

টঙ্গী যাওয়ার জন্য জয়দেবপুর স্টেশন থেকে ভাওয়াল এক্সপ্রেসে উঠেছেন এই যাত্রীরা। কিন্তু, কারো কাছেই নেই টিকিট। মাত্র ২০ টাকা ভাড়া দিতেও তাদের অনীহা। অবশ্য কেউ কেউ টিকিট কাটার প্রয়োজনই মনে করেননি।

নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই রুটের ট্রেনের যাত্রীদের টিকিট ছাড়া ভ্রমণ। চেকিং ব্যবস্থার দুর্বলতায় বেড়েছে এই প্রবণতা। যাত্রীরা বলছেন, চেকারই আসেন না অনেক বগিতে।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ বন্ধ করতে পারছেন না তারা। তবে, এ ধরনের প্রবণতা বন্ধে মাঝে-মধ্যেই ব্লক চেকিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূরের যাত্রীদের টিকিট কাটার হার বেশি হলেও ঢাকার আশপাশের রুটের যাত্রীদের মধ্যে টিকিট ছাড়া ভ্রমণের প্রবণতা বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ