সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মার্কিন ঘাঁটিতে হামলা: সৌদি বাদশাহর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির সামরিক বাহিনীর ঘাঁটিতে সৌদি আরবের বিমানবাহিনীর এক কর্মকর্তার গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় সৌদি ওই নাগরিকও গুলিতে প্রাণ হারিয়েছেন। মার্কিন নৌঘাঁটিতে এই হামলার ঘটনাকে ‘বর্বোরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ‘আন্তরিক সমবেদনা’ জানানোর জন্য সৌদি বাদশাহ তাকে টেলিফোন করেছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলা সামরিক ঘাঁটিতে সৌদি আরবের বিমানবাহিনীর এক কর্মকর্তা গুলি চালিয়ে তিনজনকে হত্যা ও আরও ৮ জনকে আহত করেছেন। ওই কর্মকর্তা সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে ছিলেন।

মার্কিন গণমাধ্যমে হামলাকারী ওই ব্যক্তির নাম মোহাম্মদ সায়িদ আলশামরানি বলে উল্লেখ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি। তবে সন্ত্রাসবাদের সঙ্গে এই হামলার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি মাথায় রেখে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।

মার্কিন কংগ্রেসের সদস্য ম্যাট গ্যায়েটজ এবিসি নিউজকে বলেছেন, এটা হত্যাকাণ্ড। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, হামলাকারী ব্যক্তি সৌদি আরবের বিমান বাহিনীর কর্মকর্তা।

ফ্লোরিডার ওই সামরিক ঘাঁটির কমান্ডার টিমোথি কিনসেলা জুনিয়র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, বিমানের ফ্লাইট প্রশিক্ষণের জন্য সেখানে শত শত শিক্ষার্থী ভর্তি হয়েছে। হামলাকারী ব্যক্তিও বিমানের প্রশিক্ষণার্থী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ