সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অবসান হতে যাচ্ছে সৌদি-কাতার দ্বন্দ্ব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রাহমান আল থানি বলেন, সৌদি-কাতার দ্বন্দ্ব ইতিবাচক মোড় নিতে যাচ্ছে৷

দুই দেশের পারস্পারিক সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতা কামনা করে সম্প্রতি রোমে বহির্রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন সম্পর্কিত এক অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সাথে ধারাবাহিক আলোচনায় দুই বছর যাবৎ চলে আসা আরব উপসাগরীয় সংকট উত্তরণের একটি ইতিবাচক ইঙ্গিত পেয়েছি আমরা’৷

২০১৭ সালের জুনে উগ্রবাদে সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর কাতারের প্রতি সমুদ্র এবং আকাশ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে৷ অবশ্য কাতার তৎক্ষণাৎ উগ্রবাদ সংশ্লিষ্টতা অস্বীকার করে৷

‘উপসাগরীয় এই অচল অবস্থা থেকে পরিত্রানের পথে আগাচ্ছি আমরা৷ এবং এ ব্যাপারে আমাদের এবং বিশেষত সৌদি আবরের সাথে বেশ আলাপ এগিয়েছে’৷ সম্প্রতি অনুষ্ঠিত এমইডি কনফারেন্সে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, এব্যাপারে আমাদের এবং সৌদি আরবের মধ্যে বিভিন্ন বৈঠকে বহু আলোচনা হয়েছে৷ এ বিষয়ক আলোচনার জন্য গেল অক্টোবর তিনি সৌদি ভ্রমণ করে এসেছেন৷ তখন শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে তার উল্লিখিত বিষয়ে আলোচনা হয়৷

এদিকে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ কাতারের আমিরকে জিসিসি সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে এক চিঠি পাঠিয়েছেন৷ গত বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী৷

গেল নভেম্বরে কাতারে অনুষ্ঠিত আরব উপসাগরীয় টুর্নামেন্টে সৌদি আরব, আবর আমিরাত এবং বাহরহাইন অংশ গ্রহণ করার সাথে সাথে কাতার সংকটের ব্যাপারে তাদের শক্ত অবস্থান থেকে তারা সরে আসে৷ সব মিলিয়ে বলা যায় উপসাগরীয় সংকট হয়তো নিরসন হতে যাচ্ছে অচিরেই।

আল-জাজিরা অবলম্বনে ওমর আলফারুক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ