সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নরওয়েতে ১০ হাজার কোরআন বিতরণ করবে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে অমুসলিমদের মধ্যে কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে নরওয়ের মুসলিমরা। দ্য নরওয়েজিয়ান মুসলিম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজুল কোরআন মস্ক ইন অসলো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তারা বলছে, রাজধানী অসলোসহ নরওয়ের বিভিন্ন শহরে স্থানীয় ভাষায় অনূদিত ১০ হাজার কুরআনের কপি বিতরণ করা হবে। খবর সূত্র  স্পুটনিক নিউজ-এর।

মিনহাজুল কোরআন মসজিদের বোর্ড-মেম্বার হামজা আনসারি বলেন, ‘আমি বিশ্বাস করি, বহু মানুষ কুরআন ও মুসলিম ধর্মবিশ্বাসের ব্যাপারে আগ্রহী। এই প্রকল্প কোরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে। কেননা কুরআনে শিক্ষা হলো, মানুষকে ভালোবাসো এবং জ্ঞানের কথা বলো।’

সম্প্রতি নরওয়ের ইসলামবিদ্বেষী দল ‘দ্য অর্গানাইজেশন স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএএন)-এর এক সভায় কুরআনে অগ্নিসংযোগের চেষ্টা হয়। এই ঘটনার পর নরওয়ের মুসলিমরা ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভাঙতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কোরআন বিতরণের আগে তারা মানুষের মধ্যে ফুল বিতরণ করে এবং পার্কে কোরআন তিলাওয়াত বাজায়। নরওয়ের অনেক অমুসলিমকে এসব উদ্যোগে অংশগ্রহণ করতে দেখা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ