সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

গাজীপুরে ১৭২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সদর থানার বাঘের বাজার এলাকা থেকে ১ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার সময় সদর থানার বাঘেরবাজার এলাকা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামি মুহা. সোহেল মিয়া (২৮) গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানার আরিচপুর এলাকার সুলতান মিয়ার ছেলে। সে বাঘেরবাজার এলাকার নীতি গার্মেন্টসের পেছনে মনিরের বাড়ির ভাড়া থাকতো।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল-মামুন রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ