সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইংল্যান্ডে মুসলিম শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডে মুসলিম ছাত্রী ওপর হামলা চালানোর অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুসলিম শিক্ষার্থীর উপর হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে ব্রিটিশ পুলিশ একজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। হামলার এই ঘটনা ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বাসের ভিতরে ঘটেছে।

মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে যে, এক ছাত্রী বাসের মেঝেতে পড়ে আছে এবং একজন মহিলা তাকে উপর্যুপরি মারছে। এছাড়াও ছাত্রীকে উদ্দেশ্য করে এক ব্যক্তিকে ইসলামবিদ্বেষী ভাষায় কথা বলতে দেখা যায়।

মুসলিম এই ছাত্রী সিলভারডেল স্কুলে অধ্যয়নরত রয়েছে। এই স্কুলের কর্তৃপক্ষ ঘোষণা করেছে স্কুলের বাইরে যে ঘটনা ঘটেছিল সে সম্পর্কে আমরা জানতে পেরিছি। আমরা ঐ ছাত্রী এবং তার পরিবারকে সহায়তা করবো।

২০১৭ সালে লন্ডন এবং ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাজ্যের ইসলামফোবিয়া নাটকীয়ভাবে বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ