সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল আসাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভায় নাটকীয়ভাবে পাস নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের আসাম রাজ্যে ব্যাপক আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন সংগঠন।

সোমবার মধ্যরাতে লোকসভায় পাস হয় বিতর্কিত নাগরিকত্ব বিল (এনআরসি)। লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এনডিএ–র শরিক দলগুলো নিয়ে সেই গরিষ্ঠতা আরও বড় হয়েছে। কিন্তু এর পরও বিল নিয়ে ভোটাভুটি চান বিরোধীরা। বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি। আর বিলের বিপক্ষে ৮০ টি ভোট পড়ে। ফলে বিলটি অনায়াসে পাস হয়ে যায়।

বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন বিরোধীরা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলো। আসামসহ বিভিন্ন এলাকায় হরতালের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। রাস্তায় নেমে চলছে স্লোগান, মিছিল। বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরাও।

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন। তাদের সমর্থন করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন।

মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব পড়েছে আসামের বেশ কয়েকটি এলাকায়। ত্রিপুরা, মণিপুর ও অরুণাচলেও চলছে বিক্ষোভ। মিছিল বের হয় দুই ছাত্র সংগঠনের। মিছিলে অংশ নেন বহু সংখ্যক মানুষ।

সহিংসতার কথা মাথায় রেখে ১৪৪ আসামের লখিমপুর ও সোনিতপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন।

এদিকে, গুয়াহাটির বেশ কয়েকটি জায়গায় বন্ধ রয়েছে দোকানপাট। বিক্ষোভ দেখা যায় ডিব্রুগড়েও। সকালে ওই এলাকায় বিরোধীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। সূত্র: এই সময়

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ