সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুসলিম দেশগুলোর উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি) স্বতন্ত্র স্থায়ী মানবাধিকার কমিশন (আইপিএইচআরসি) সকল সদস্য দেশকে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জারি করা এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা বলেছে, যুবকদের সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সার্বজনীন শিক্ষার প্রচার সম্ভব হবে।

বিবৃতিতে আরো বলা হয়, শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের শক্তি ও সৃজনশীলতা গুরুত্বপূর্ণ। তাই তাদেরকে কাজে লাগিয়ে দেশ উন্নয়নের পথে একধাপ এগিয়ে যাবে।

ওআইসি আরও বলে, উন্নত ভবিষ্যতের জন্য যুবকদের শিক্ষা ও চরিত্র গঠনে বিনিয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

আইপিএইচআরসি যুবসমাজের গুরুত্ব অনুধাবন করে অক্টোবরে তাশখন্দে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজ এবং টেকসই উন্নয়নের জন্য যুবদের অধিকারের সুরক্ষা এবং তার সুরক্ষার গুরুত্ব শীর্ষক একটি সম্মেলন আহ্বান করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ