সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটির একটি সুপারমার্কেটে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুজন হামলাকারীও রয়েছেন বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টার পরপর হাডসন নদীর পারে একটি গোরস্তানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীরা তার মাথায় গুলি করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালায়। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে।

গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত ৫ জন নিহত হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্র বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে শত শত রাউন্ড গুলি ছোঁড়ে।

এ ঘটনার পর শহরের সব স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে অবশ্য খুলে দেয়া হয়েছে।

জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস (৩৯) নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ