সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইয়েমেনের মাটিতে প্রতিদিন মারা যাচ্ছে ১০০০ শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের যুদ্ধহত দেশ ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি শিশু মারা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

পার্সটুডের বরাতে জানা যায়, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না। ফলে শিশুদের প্রাণহানির ঘটনা বেড়েই চলছে।

হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রে সামরিক বাহিনীর সদস্যরা সরাসরি হামলা চালাচ্ছে। স্বাস্থ্য সেবার এমন ভয়াবহ অবস্থার কারণে এ পর্যন্ত দেশটিতে ছয় হাজার নারী গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন।

খবরে বলা হয়, যুদ্ধের ফলে ইয়েমেনের চিকিৎসা সরঞ্জামের ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ কাজে বাধা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন সেনারা।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরু থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ