সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আন্দোলনরত পাটকল শ্রমিকদের দাবী মেনে নেয়ার আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবীতে অনশনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবী মেনে নেয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকারকে অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিতে হবে। শ্রমিকরা না খেয়ে মরছে আর সরকার লুটপাটে ব্যস্ত।

দাবী আদায়ে গত মঙ্গলবার থেকে সারাদেশে অনশন কর্মসূচী পালন করছে পাটকল শ্রমিকরা। ইতোমধ্যেই খুলনায় অনশরত পাটকল শ্রমিক আবদুস সাত্তার মারা গেছে। খুলনা, রাজশাহী, নরসিংদীসহ বিভিন্ন স্থানে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

কিন্তু সরকার পাটকল শ্রমিকদের দাবীর প্রতি কর্ণপাত করছে না। অনশরত পাটকল শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুর দায় সরকারকেই বহন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় পরিস্থিতি আরো অবনতির পূর্বেই সরকারকে অবিলম্বে আন্দোলনরত পাটকল শ্রমিকদের সকল দাবী মেনে নেয়ার জোর দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ