সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফগানিস্তানের গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের গজনি প্রদেশে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে ১০ জন বেসামরিক নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।

আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সাদিক সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানান, গজনি প্রদেশে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে ১০ জন বেসামরিক নিহত হয়েছেন।

সিদ্দিকী আরও বলেন, গজনী প্রদেশের জাগাটো শহরে রাস্তার পাশে পুতে রাখা বোমায় একটি গাড়ির সংঘর্ষের ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতিসংঘ বার্ষিক প্রতিবেদনে নিয়মিতভাবে আফগানিস্তানের বেসামরিক হতাহতের অন্যতম প্রধান কারণ হিসাবে রাস্তার পাশে বোমা ব্যবহারকে চিহ্নিত করেছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ