সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়তের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্রের ৫ম সংশোধনী কার্যকর, আগামী জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৮টি বিভাগীয় সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়৷

গতকাল শুক্রবার সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) এখলাছুর রহমান রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সদস্য মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতী নাছির উদ্দীন খান, মাওলানা জয়নাল আবেদীন৷

সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমরেরর সঞ্চালনায় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি শাহাদাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সহ সাধারণ সম্পাদক সম্পাদক মুঈনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমাদুল হক, সহ সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমদ।

রাজিবুল হাসান, অর্থ সম্পাদক আবুল খয়ের, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক সালমান খান, প্রকাশনা সম্পাদক ফুজায়েল আহমদ, সমাজসেবা সম্পাদক হাফেজ মাবরুরল হক, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারি, মাদরাসা বিষয়ক সম্পাদক শাব্বির আহমদ, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, সদস্য জামিল কাসেমী, ফয়েজ আহমদ, রুহুল আমীন, আব্দুর রহমান নাদিম প্রমুখ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ