সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ব্রিটেনের পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিতা এমপি আফসানা বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের পার্লামেন্টে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী এমপির নাম আফসানা বেগম।

লেবার দলের প্রার্থী আফসানা পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

প্রথমবারই বিপুল ব্যবধানে জয় পেলেন আফসানা। তার বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চারজন।

পপলার অ্যান্ড লাইমহাউজ পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার আসন। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।

প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। অনেকটা চমক জাগিয়ে লেবার দলের মনোনয়ন কেড়ে নেন রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ বাঙালি কন্যা আফসানা বেগম।

এদিকে প্রথম বিজয়ী এমপি আফসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আমার নির্বাচনী প্রচারণায় লেবার পার্টি এবং আমার বন্ধু ও পরিবারের সদস্যরা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ভবিষ্যত কাজেও তারা সহযোগিতা করবেন বলে আমার প্রত্যাশা থাকবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আফসানা বেগম লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি। তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য। আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। বাংলাদেশে তার আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ