সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নাগরিকত্ব বিল: পশ্চিমবঙ্গেও বন্ধ ইন্টারনেট সেবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব বিলের প্রতিবাদে তৃতীয় দিনের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সড়ক-রেলপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

জানা যায়, রাজ্যসরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, হাওড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। এছাড়া বারাসাত মহকুমা, বসিরহাট মহকুমা, বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও বন্ধ করা হচ্ছে ইন্টারনেট।

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রবিবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় এবং দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও বারুইপুরের কিছু অংশ এবং বসিরহাট ও বারাসত মহকুমারও কিছু জায়গায় ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হচ্ছে।

পরিস্থিতি খতিয়ে দেখে সেই নিয়ন্ত্রণের পরিধি আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। হাওড়া এবং উত্তর দিনাজপুরেও এই নিয়ন্ত্রণ কার্যকর করা হবে বলেও জানা যায়।

এদিকে মালদহের ভালুকা এবং কুমেদপুর স্টেশনে একটি বিশাল জমায়েত ট্রেন লাইন অবরোধ করে রয়েছে। ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একের পর এক ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে। বাতিল করা হচ্ছে বহু ট্রেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ