সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বোরকা পরা নারীদের দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম বিদ্বেষী এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান সিনেটর বলেছে, সমস্ত মুসলমানের প্রতি আমার সন্দেহ হয়। তাই বোরকা পরা নারীদের দেশ ত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

পাউলিন হ্যানসন, অস্ট্রেলিয়ায় ওয়ান ন্যাশনের প্রতিষ্ঠাতা ও নেতা। সম্প্রতি সে সকল মুসলমানদের প্রতি সন্দেহ পোষণ করেছে এবং যেসকল নারী বোরকা পরেন তাদেরকে সে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ান চ্যানেল৯ টিভির একটি সাক্ষাৎরে হ্যানসনের নিকটে উপস্থাপক একজন ভাল মুসলিমের লক্ষণ সম্পর্কে জানতে চাইলে সে বলে, আমি বিশ্বাস করি এমন কিছু মুসলমান আছে যারা শান্তিপূর্ণ এবং ভালভাবে জীবনযাপন করতে চায়। তবে কীভাবে তাদেরকে অন্যান্য মুসলমানদের থেকে আলাদা করা যায়?

অস্ট্রেলিয়ান সিনেটর স্কার্ফ ব্যবহারের সমালোচনা করে বলেছে, আমি মনে করি মুখ ঢেকে রাখা ভুল। যদি তারা এইভাবে জীবনযাপন করতে চায় এবং শরিয়া আইন মেনে চলতে চায় তবে আমি প্রস্তাব দেবো যেন তারা কোনও মুসলিম দেশে চলে যায়।

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার শহরতলিতে বসবাসের অবস্থার অবনতির কারণ মুসলিম অভিবাসন। আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে অস্ট্রেলিয়া তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে। সূত্র: বার্তা সংস্থা ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ