সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ ১২ জনের জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ বিএনপি নেতা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

আবেদনকারীদের মধ্যে আরও আছেন- মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, নিপুণ রায় চৌধুরী, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরদিন রাজধানীর শাহবাগ থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দু’টি মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলা দু’টির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান। এর একটি মামলায় ৭০ জন এবং আরেকটিতে ৬৫ জনকে আসামি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ