সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘মেডিকেল রিপোর্টের সঙ্গে খালেদা জিয়ার অবস্থার মিল নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার বোন সেলিম ইসলাম বলেছেন, আদালতে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের যে রিপোর্ট পেশ করা হয়েছে তার সঙ্গে শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেছেন।

সেলিম ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শরীর খুবই খারাপ। এখন তার পেটে প্রচণ্ড ব্যথা। সে হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমত খেতে পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২ নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজও ১৪ আছে।

বেলা ৩টায় বিএনপি কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ