সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

জানা যায়, তিনি আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন এ অনুষ্ঠানে যোগ দিতে তিনি অপেক্ষায় আছেন। বাংলাদেশি দূতকে তিনি বলেছেন, ‘আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।’

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মোদির সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন। বৈঠকে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানান তিনি। এ আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ-ভারত চলমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এছাড়া বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন এ বিজেপি নেতা। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে একটি নকশিকাঁথা উপহার দেন সৈয়দ মোয়াজ্জেম আলী।

প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন শেষে দিল্লি থেকে বিদায় নিচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। দিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ