সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চালক বেপরোয়া গতিতে দুই বাসের সংঘর্ষ: প্রাণ গেলো ৪ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এদের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার বাসিন্দা ফরমান মন্ডল।

দুর্ঘটনা কবলিত ঢাকা থেকে আসা লালন পরিবহনের যাত্রী আলম হোসেন জানান, লালন পরিবহনের এই বাসটি সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসে। চালক শুরু থেকে বেপরোয়া ছিলেন। পথে গোয়ালন্দ মোড় এলাকায় আসলে একবার পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন। এরপর পুলিশ বাসটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখে। এরপর দুর্গাপুর এসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন নিহত ব্যক্তি ফরমান মন্ডল তার শ্বশুর।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান জানান, আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন। গুরুতর অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো রাজবাড়ী হাসপাতালে ১৫ জন ভর্তি আছেন। হাসপাতালে সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ