সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মহান বিজয় দিবস উপলক্ষে সচিবালয় মসজিদে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, দেশের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে
বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করে ন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান।

মিলাদ ও দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসুল্লি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ