সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

খালেদার স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির কারান্তরীন চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অন্তরীণ ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। ইতোমধ্যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি।

কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কর্তৃপক্ষ তাকে এ কারণে ১ এপ্রিল সরকারি হাসপাতালে নিয়েছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

জাতিসংঘের নিয়মানুযায়ী খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ