সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ড পেলেন বিজেপি নেতা কুলদীপ সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের আলোচিত উননাও ধর্ষণ মামলায় বিজেপি নেতা কুলদীপ সিং সিঙ্গারকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন দিল্লির একটি আদালত। পাশাপাশি আড়াই মিলিয়ন রুপি জরিমানাও করা হয়েছে তাকে।

জানা যায়, ২০১৭ সালে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ১৭ বছর বয়সী এক ভারতীয় নারীকে আটকে রেখে সপ্তাহব্যাপী ধর্ষণ করেন বিজেপি নেতা কুলদীপ সিং সিঙ্গার।

এ ঘটনায় তার বিরুদ্ধে ভারতের নারী ও শিশু সুরক্ষা আইনে একটি মামলা হয়। ওই মামলায় কুলদীপের ভাই অতুল সিঙ্গারসহ ছয় জনকে আটক করে পুলিশ। তবে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে পুলিশ ধর্ষণের শিকার হওয়া নারীর বাবাকেও আটক করে। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে এই মামলা ভারতব্যাপী আলোচনায় আসে।

ধর্ষণের শিকার ওই নারীর বক্তব্য, ঘটনার পরেই আমি পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ লেখাতে যাই। কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে তারা ওই অভিযোগ গ্রহণ করলেও নিয়ম মেনে তদন্ত করেনি।

২০১৯ সালের জুলাই থেকে ওই ধর্ষণের ঘটনা নিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা শুরু হয়। তীব্র সমালোচনার মুখে মামলাটি পুনরায় বিচারিক কার্যক্রমের আওতায় আসে। আর শেষ পর্যন্ত আদালত অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করলেন। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ