সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করলেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুর সামিট-২০১৯ এ দেয়া এক ভাষণে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন মাহাথির।

মাহাথির বলেন, এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে। কোনো সমস্যা ছাড়াই যখন সবাই নাগরিক হিসেবে ৭০ বছর ধরে সেখানে বসবাস করছে তাহলে এখন এই আইনের প্রয়োজন কি?

২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে। এ আইনের মাধ্যমে নরেন্দ্র মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে উদ্বেগ দেখা দিয়েছে।

মাহাথির বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরাও যদি এমনটা করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।

ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ-সংঘাতে গত দু'দিনে নয়জনের মৃত্যু হয়েছে। সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। অপরদিকে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ